মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার (১০ জুন) নিয়মিত গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত থেকে সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ, আবেদন ও সমস্যার কথা শোনেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবাগ্রহীতারা তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা সমস্যা ও দাবি-দাওয়ার বিষয় তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং উপস্থাপিত অভিযোগ ও আবেদনসমূহ গ্রহণ করেন।
এ সময় তিনি সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে জনগণের ভোগান্তি নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং সেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
জেলা প্রশাসনের এ গণশুনানি কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যার কথা সরাসরি শোনা এবং তা দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করায় অংশগ্রহণকারী নাগরিকরা সন্তোষ প্রকাশ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসেবার মানোন্নয়ন এবং জনগণের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের গণশুনানি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।