1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 10:55 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

সরকারি বাংলো ছাড়ার নির্দেশ প্রিয়াংকা গান্ধীকে

Reporter Name
  • Update Time : Wednesday, July 1, 2020,
  • 545 Time View

দিল্লিতে সরকারি বাংলো খালি করতে বলা হয়েছে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধীকে। আগামী ১ আগস্টের মধ্যে বাংলো না ছাড়লে তাকে জরিমানা দিতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) ক্যাটাগরিতে ১৯৯৭ সালে রাজধানীর অন্যতম নিরাপদ জায়গা বলে পরিচিত লোদি রোডের ওই সরকারি বাংলোটি বরাদ্দ পান প্রিয়াংকা। গত ৩০ জুন আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় চিঠি দিয়ে তাকে বাংলো খালি করতে বলে।

ওই চিঠিতে জানানো হয়, লোদি এস্টেটের ৩৫ নম্বর বাংলোটি এসপিজি নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তিদের জন্য বরাদ্দ। এসপিজি নিরাপত্তা তুলে নিয়ে প্রিয়াংককে যেহেতু জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে, তাই ওই বাংলো তাকে ছাড়তে হবে।

নোটিসে জানানো হয়, জেড প্লাস ক্যাটেগরিতে নিরাপত্তাপ্রাপ্তরা সরকারি আবাসনের দাবিদার নন। নিরাপত্তার দিকটি খতিয়ে দেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুপারিশ করলে সংসদীয় আবাসন কমিটিই একমাত্র বিশেষ ছাড় দিতে পারে। প্রিয়াংকার ক্ষেত্রে এ ধরনের কোনো পদক্ষেপ না নেওয়ায় তাকে বাংলো ছাড়তে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রিয়াংকার কাছে বকেয়া হিসেবে ৩ লাখ ৬৪ হাজার রুপি পাওনা রয়েছে সরকারের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025