1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 8:18 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে ‘রিফর্ম বাংলাদেশ’ ছাত্র সংগঠনের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : Wednesday, August 14, 2024,
  • 169 Time View

কাগজ প্রতিবেদক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন করে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ‘রিফর্ম বাংলাদেশ’ ছাত্র সংগঠন। গত বুধবার দুপুরে নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষার্থী এস এম ইরফান মাহির।
সংগঠনটি ভোক্তা অধিকার সেবা, বাজার মনিটরিং, চিকিৎসা সেবা, শিক্ষা সেবা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও স্থানীয় সরকার সেবা মনিটরিং করে। এসবে তারা কিছু অসংগতি খুজে পান এবং এসব বিষয় প্রশাসনকে অবহিত করেন। প্রশাসন অসঙ্গতি দুর করার জন্য তাদের সাথে কাজ করতে আশ্বস্ত করেন। সংবাদ সম্মেলনে এসব অসংগতি দুর করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাংবাদিকদের সহযোগিতা চান।
এসময় আদিব বিন হোসেইন, ফারহান শাহরিয়ার ফাহিম, মৌরিন ইসলাম, উম্মে হাবিবা, রাগীব মোহসিন তুর্য, জহুরা মানসুবা সাদিয়া, নিঝুম আবিদ, শেনন শাহরিয়ার, নাজমুস সাকিব, ময়মনসিংহে ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী রিদওয়ান হোসেন সাগরের (২৪) বাবা আসাদুজ্জামানসহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
৫ই আগস্ট ছাত্র গণআন্দোলনের মাধ্যমে যে গণঅভ্যুত্থানের নতুন সূচনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এ সংগঠনটি কাজ করছে। সমাজ থেকে দূর্নীতি, বৈষম্য, চাঁদাবাজী, ভোক্তা অধিকার সেবা, বাজার মনিটরিং, চিকিৎসা সেবা, শিক্ষা সেবা মনিটরিং, ট্রাফিক নিয়ন্ত্রণ ও স্থানীয় সরকার সেবা মনিটরিংসহ নানা বিষয়ে ভূমিকা রাখবে বলে তারা জানান। ২৪০ জন সদস্য ৯টি গ্রুপে ৭টি সেক্টরে কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025