1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 9:22 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের ৬ মাসের মেস ভাড়া মওকুফের

Reporter Name
  • Update Time : Thursday, April 30, 2020,
  • 586 Time View

 

সারাদেশের বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেস ও বাসা ভাড়া ছয় মাসের জন্য মওকুফের দাবি জানিয়েছে জাতীয় ছাত্র সমাজ। বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগরীর সুমি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী ও ছাত্র সমাজের শীর্ষ নেতা আরো বলেন, বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ব পরিবারের শিক্ষার্থীরা মহাবিপাকে পড়েছেন। কারণ তাদের অধিকাংশরেই পরিবার কৃষক, দিনমজুর, সামান্য আয়ের মানুষ। এসব শিক্ষার্থী মূলত টিউশনি করেই তাদের মেস বাসা ভাড়াসহ পড়ালেখার খরচ চালায়। করোনা পরিস্থিতিতে তাদের টিউশনি বন্ধ হয়ে গেছে। কিন্তু মালিকরা মেস/বাসা ভাড়ার জন্য চাপ দিয়েই যাচ্ছে। এই অবস্থায় তাদের পরিবার থেকে কোনোভাবেই ভাড়ার টাকা জোগান দিতে পারছেন না। উল্টো এসব পরিবারেরই স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত। এ কারণে প্রধানমন্ত্রীর কাছে এসব শিক্ষার্থীদের তালিকা তৈরি করে আগামী ছয় মাসের মেস বাসা ভাড়া মওকুফ করার দাবি জানানো হয়।

এ সময় ছাত্র সমাজের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সোবহান মজিদ বিদ্যুৎ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরীফ আলী, কেন্দ্রীয় সদস্য রিয়াদ হোসেন, রংপুর জেলা যুগ্ম আহবায়ক আল আমিন সুমন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025