1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 10:58 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত

Reporter Name
  • Update Time : Thursday, July 2, 2020,
  • 531 Time View

মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু হঠাৎ করে বিভিন্ন রাজ্যে বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। তাতে করে নতুন করোনাভাইরাসে আক্রান্তের রেকর্ড হয়েছে বুধবার (১ জুলাই)। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এদিন ৪৮ হাজার ৪৭৭ জন আক্রান্ত হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশটিতে। খবর সিএনএনের।

আরিজোনা, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলিনা, তেনেসি ও টেক্সাস রাজ্যে বুধবার রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছে। জনবহুল ক্যালিফোর্নিয়া রাজ্যে এদিন ৯ হাজার ৭৪০ জন আক্রান্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করায় লকডাউন তোলার যে পরিকল্পনা করছিল রাজ্য সরকার সেটা থেকে সরে এসেছে তারা। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন কাউন্টিতে ডাইনিং রুম, রেস্টুরেন্ট, বার ও অন্যান্য ইনডোর সুযোগ-সুবিধা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত হয়েছে অন্যান্য রাজ্যেও।

গেল ২৬ জুন যুক্তরাষ্ট্রে রেকর্ড ৪৫ হাজার ২৫৫ জন আক্রান্ত হয়েছিল। বুধবার সেটাকে ছাড়িয়ে আক্রান্ত হল ৪৮ হাজার ৪৭৭ জন। তাতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ লাখ ৭৮ হাজার ৫০০ জন।

মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩০ হাজার ৭৮৯ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025