1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 11:05 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৩০ লাখ ছাড়িয়েছে

Reporter Name
  • Update Time : Thursday, July 9, 2020,
  • 559 Time View

যুক্তরাষ্ট্রে এখন ৩০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বুধবার দিন শেষে ৩০ লাখ ৫৪ হাজার ৬৫০ জনের করোনা পজিটিভ হয়েছে। মঙ্গলবার একদিনে আক্রান্তের হিসাবে আগের সব রেকর্ড ভেঙেছে। দেশটিতে মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ৩২ হাজার।

সংক্রমণের এই বিস্ফোরণের মধ্যেই স্কুলসহ বেশ কিছু প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা করছে হোয়াইট হাউজ।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, যিনি হোয়াইট হাউজ করোনাভাইরাস টাস্কফোর্সের নেতৃত্ব দিচ্ছেন। করোনার বিধিনিষেধ ‘খুব কঠোর’ হওয়া উচিত নয় বলেছেন তিনি।

মহামারির মধ্যেও আমেরিকা ‘ভালো অবস্থায়’ আছে, মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যে সায় দিয়েছেন পেন্স।

ওইদিনই একদিনে ৬০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। ২ জুলাই ৫৫ হাজার ২২০ জন আক্রান্তের রেকর্ড ভেঙেছে।

বিশেষ করে ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে একদিনে ১০ হাজারের বেশি আক্রান্ত হয়েছে। এমন অবস্থায় ট্রাম্প-পেন্স তৃপ্তির ঢেকুর তুললেও শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি বলেছেন, প্রথম দফায় সংক্রমণে এখনও ‘হাঁটুপানিতে’ আছে যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025