1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 1, 2026, 8:32 pm
শিরোনাম
শ্রীনগরে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার এক যুবক নজরুল বর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন টঙ্গীবাড়ীতে পুকুর থেকে এক বছর আগে হারানো ১১ ড্রেজার পাইপ উদ্ধার মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগ নিষ্পত্তিতে দ্রুত পদক্ষেপের নির্দেশ মুন্সীগঞ্জ শহরে ৬ তলা ভবনের বৈদ্যুতিক মিটারে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো লৌহজংয়ে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১৫ কিলোমিটার সড়কজুড়ে চরম দুর্ভোগ ধীরগতির সংস্কারে ক্ষুব্ধ জনতা, এলজিইডির চূড়ান্ত নোটিশ টিটিসি মুন্সীগঞ্জে নিয়মিত ব্যাচের উদ্বোধন, বিদেশগামী কর্মীদের সঙ্গে মতবিনিময়ে জেলা প্রশাসক ১০ বছর পর অপহরণ ও হত্যার রহস্য উদঘাটন: মুন্সীগঞ্জে ৪ জন গ্রেফতার, গরুর ফার্মের রান্নাঘর থেকে উদ্ধার লাশ মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, July 1, 2026,
  • 27 Time View

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার নতুনগাঁও এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ডিবির ওসি’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্সসহ নতুনগাঁও এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে শামীম মিয়ার চা-পুরির দোকানের সামনের সড়কে অভিযান চালান।

অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন— মোঃ কামরুল হাসান রবিন (৩৩), পিতা: আবুল কাওসার, গেন্ডারিয়া, ঢাকা এবং মোঃ শান্ত ইসলাম (২৮), পিতা: মোঃ জুলহাস, টঙ্গীবাড়ী, মুন্সীগঞ্জ (বর্তমান ঠিকানা গেন্ডারিয়া, ঢাকা)।

পুলিশ জানায়, গ্রেফতার দুইজনের কাছ থেকে পৃথকভাবে প্লাস্টিকের ব্যাগে রাখা মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের কাছ থেকে ৩ কেজি এবং অপরজনের কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025