1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 23, 2026, 9:23 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

মুশফিকের ক্রিম মাখার শব্দে সকালে ঘুম ভাঙ্গতো তামিমের

Reporter Name
  • Update Time : Sunday, May 24, 2020,
  • 604 Time View

গেল ২ মে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে সাবেক-বর্তমান তারকাদের নিয়ে লাইভ আড্ডা করেছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শনিবার দিবাগত রাতে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে নিজের লাইভ আড্ডার ইতি টানে তামিম।

শেষ পর্বে মুশফিককে নিয়ে মজার স্মৃতি তুলে ধরেন তামিম।

তিনি বলেন, ‘আমি সর্বপ্রথম মুশফিকের সাথে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সফরের সময় এক রুমে থাকি। তবে আমার সকালে ওঠার কোনো চিন্তা থাকত না। কারণ মুশফিক তো সবদিক থেকেই পারফেক্ট। শরীরে ক্রিম লাগাতো ভালো করে। তো আমার সকালে ঘুম ভাঙতো কীভাবে, জানেন ভাই? মুশফিকের ক্রিম লাগানোর শব্দ শুনে। সেই শব্দেই আমি উঠে যেতাম। ক্রিম লাগাতো ঠিক আছে। কিন্তু ওর দাঁড়ি ছিলো না। কিন্তু মুখে আফটার শেভ লোশন লাগিয়ে উফ-উফ করে শব্দ করতো। আমি ভাবতাম, শেভ করে না, কিছু করে না, ও মুখে কেন আফটার শেভ লোশন দিতো।’

তামিমের এমন মজার স্মৃতি কথা শুনে হাসতে থাকেন মাশরাফি ও মাহমুদুল্লাহ। পরে মুশফিক বলেন, ‘তখন তো একটু-একটু গোঁফ উঠেছে। সেজন্যই দিতাম আর কী!’
সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025