1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 10:58 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

ভারতে করোনায় সাড়ে ৫ লাখের মতো আক্রান্ত

Reporter Name
  • Update Time : Monday, June 29, 2020,
  • 535 Time View

ভারতে টানা দুইদিন করোনায় আক্রান্তের দৈনিক রেকর্ড হওয়ার পর কিছুটা কমেছে শনাক্তের সংখ্যা। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪৫৯ জনের নতুন করে কোভিড হওয়ার খবর দিয়েছে। আগের দিন রেকর্ড ১৯ হাজার ৯০৬ জনের করোনা পজিটিভ হয়েছিল। টানা দুইদিন ১৯ হাজারের বেশি শনাক্ত হওয়ায় মোট সংখ্যা সাড়ে ৫ লাখের কাছাকাছি।

রোববারই আক্রান্ত পাঁচ লাখ পার করেছিল। সোমবার তা বেড়ে হলো ৫ লাখ ৪৮ হাজার ৩১৮ জন। আর মোট মৃত্যু ১৬ হাজার ৪৭৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৮০ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১২ হাজার ১০ জন, মোট ২ লাখ ১০ হাজার ১২০ জন।

আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার উপরে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে পাঁচ হাজার জন নতুন করে আক্রান্ত হয়েছেন সেখানে। এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৬৪ হাজার ৬২৬ জন। এর পরই দিল্লি ও তামিলনাড়ু। এই দুই রাজ্যেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। তামিলনাড়ুতে একদিনে প্রায় চার হাজার ও দিল্লিতে দুই হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে।

৭ হাজার চারশ ২৯ জনের মৃত্যু নিয়ে সবার উপরে মহারাষ্ট্রই। একদিনে সেখানে ১৫৬ জন মারা গেছেন। রাজধানী দিল্লিতে ২ হাজার ৬২৩ জন। তৃতীয় স্থানে থাকা গুজরাটে এক হাজার ৮০৮ জনের প্রাণ কেড়েছে করোনা। হাজার পেরনোর তালিকায় ঢুকে পড়েছে তামিলনাড়ুও, মৃতের সংখ্যা এক হাজার ৭৯ ছুঁয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025