1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 23, 2026, 12:45 am
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

ভারতসহ এশিয়ায় চীনের হুমকি ঠেকাতে সেনা মোতায়েন পর্যালোচনাধীন

Reporter Name
  • Update Time : Friday, June 26, 2020,
  • 524 Time View

ভারতসহ এশিয়ার অন্য অনেক দেশের প্রতি চীনের হুমকি মোকাবিলায় বৈশ্বিক সেনা মোতায়েনের ব্যাপারে যুক্তরাষ্ট্র নতুন করে পর্যালোচনা চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

শুক্রবার (২৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, বৃহস্পতিবার (২৫ জুন) অনলাইনে জার্মান মার্শাল ফান্ড আয়োজিত ব্রাসেলস ফোরাম-২০২০ এ অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মাইক পম্পেও।

পম্পেও জানান, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ এশিয়ার বিভিন্ন দেশের প্রতি চীনের হুমকি বেড়ে চলেছে। এ পরিস্থিতিতে চীনের ‘পিপলস লিবারেশন আর্মি’কে (পিএলএ) যথাযথভাবে প্রতিহত করতে যুক্তরাষ্ট্র নিজের বৈশ্বিক সেনা ও সামরিক স্থাপনা মোতায়েনের ব্যাপারে নতুন করে পর্যালোচনা করছে।

‘আমরা এটা নিশ্চিত করতে চাই যে, পিএলএ-কে ঠেকাতে আমরা যথাযথ অবস্থান নিয়েছি। এটিকে আমরা বর্তমান সময়ের একটি চ্যালেঞ্জ আকারে দেখছি। আমরা নিশ্চিত করতে চাই যে, এ ব্যাপারে যথাস্থানে যা কিছু দরকারি তা আমাদের আছে।’

নতুন করে বৈশ্বিক সেনা মোতায়েনের ব্যাপারটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হচ্ছে বলে জানান পম্পেও। শিগগিরই যুক্তরাষ্ট্র জার্মানিতে মোতায়েন মার্কিন সেনা ৫২ হাজার থেকে কমিয়ে ২৫ হাজারে নিতে চলেছে বলে জানান তিনি। ফলে নতুন করে অন্য অঞ্চলে সেনা মোতায়েন করার ব্যাপারে ভাবছে যুক্তরাষ্ট্র।

পম্পেও বলেন, কিছু জায়গায় আমেরিকান স্থাপনা কমিয়ে ফেলা হবে। আবার কিছু জায়গায় বাড়বে, যেমন- এশিয়ায় চীনের কম্যুনিস্ট পার্টির হুমকির কথা বললাম। তারা এখন ভারত, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ চীন সাগর, ফিলিপাইন, এসব অঞ্চলে হুমকি বাড়াচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025