1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 23, 2026, 2:13 am
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

বিশ্বে আক্রান্ত ১ কোটি ১০ লাখ ছাড়ালো

Reporter Name
  • Update Time : Saturday, July 4, 2020,
  • 555 Time View

এক সপ্তাহ আগে গত শনিবার বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটিতে পৌঁছায়। ৭ দিন পর সেই সংখ্যা গিয়ে দাঁড়ালো ১ কোটি ১০ লাখে। প্রতিদিন ১ লাখের বেশি করোনা শনাক্ত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স ও জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকা অনুযায়ী শনিবার সকাল পর্যন্ত আক্রান্ত ১ কোটি ১০ লাখ ৪৮ হাজার ৫০৯ জন। তার মধ্যে ২৭ লাখ ৯৩ হাজারের বেশি আক্রান্ত নিয়ে সবার উপরে যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে পাল্লা দিয়ে হু হু করে বাড়ছে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা, ১৫ লাখ ৩৯ হাজারের বেশি।

সাড়ে ছয় লাখের বেশি আক্রান্ত নিয়ে তৃতীয় স্থানে রাশিয়া। আর চতুর্থ স্থানে থাকা ভারতে করোনা রোগী ৬ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। প্রায় তিন লাখ আক্রান্ত নিয়ে পাঁচ নম্বরে পেরু।

আক্রান্তে উপরের দিকে থাকা এই দেশগুলো লকডাউন শিথিল করার মাশুল গুনছে বেশ ভালোভাবে। আমেরিকায় শুক্রবার ৫৩ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। গত কয়েকদিন ধরে দৈনিক পঞ্চাশ হাজারের বেশি আক্রান্ত হচ্ছে দেশটিতে।

প্রাণহানিতেও যুক্তরাষ্ট্র সবার উপরে। সেখানে মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৪৩০ জন। বিশ্বে মোট মৃত্যু ৫ লাখ ২৪ হাজার ৫৭৭ জন। প্রাণঘাতী ভাইরাস ব্রাজিলে ৬১ হাজারের বেশি জীবন কেড়ে নিয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, ৫৮ লাখ ৪৯ হাজার ২৮৭ জন মানুষ সুস্থ হয়েছেন। সবচেয়ে বেশি সুস্থ মানুষের সংখ্যা ব্রাজিলে, ৯ লাখ ৮৪ হাজার ৬১৫ জন। ৭ লাখ ৯০ হাজার আমেরিকান সুস্থ হছেন। রাশিয়ায় ৪ লাখ ৩৭ হাজারের বেশি ও ভারতে সুস্থতার সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার পেরিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025