1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 23, 2026, 9:13 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

বাকৃবিতে বঙ্গবন্ধু স্মৃতি চত্বর সম্পূর্ণ ভেঙে ফেললো দুর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : Friday, August 16, 2024,
  • 216 Time View
কাগজ প্রতিবেদক, বাকৃবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বঙ্গবন্ধু স্মৃতি চত্বর সম্পূর্ণভাবে ধ্বংস করেছে দুর্বৃত্তরা। এর আগে গত ৫ আগস্ট চত্বরটির উপর আংশিক ভাঙচুর চালিয়ে বঙ্গবন্ধুর নাম ও প্রতিকৃতি তুলে ফেলা হয়েছিলো। বুধবার গভীর রাতে বুলডোজার দিয়ে পুরো চত্বরটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করছে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, বাকৃবির প্রত্যেক শিক্ষার্থীর বঙ্গবন্ধু চত্ত্বরটি আবেগ, অনুভূতি এবং স্মৃতিতে ঘেরা।  এই জায়গাটি এভাবে দেখতে হবে তা কখনো ভাবি নি।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা চীফ মো নাজমুল ইসলাম বলেন, ভাংচুরের বিষয়টি আমাদের কেউ বরতে পারে না। ক্যাম্পাসে ২-৩ দিন ধরে বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তাকর্মীরা বিষয়টা জানে না। ঘটনাস্থলের আশেপাশে কোনো গার্ড ছিলো না। কিছুদিন আগে সিসিটিভি ক্যামেরা ভেঙ্গে পড়ে আছে। ক্যামেরাগুলো মেরামত করা হয় নি।
উল্লেখ্য,  ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকৃবির বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে এসে সরকারি চাকরিতে কৃষিবিদদের মর্যাদা দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণি করার ঘোষণা দেন। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে নির্মিত হয় চত্বরটি।    বঙ্গবন্ধু স্মৃতি চত্বরটি কৃষিবিদদের নিকট গর্ব ও মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025