1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 24, 2026, 4:27 am
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

বাংলাদেশে করোনার টিকার ট্রায়াল চালাবে চীনের সিনোভ্যাক

Reporter Name
  • Update Time : Saturday, July 4, 2020,
  • 552 Time View

চীনের সরকারি সংস্থা সিনোভ্যাক বাংলাদেশের করোনা রোগীদের ওপর টিকার ট্রায়াল চালানোর আগ্রহ প্রকাশ করেছে। সেটাতে ইতিবাচক সাড়া দিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩ জুলাই) রাতে আইসিডিডিআর,বি এর বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই ৪ হাজার মানুষের ওপর সিনোভ্যাকের টিকার ট্রায়াল শুরু হবে। মূলত ভবিষ্যতের কথা চিন্তা করে বাংলাদেশ এই প্রস্তাবে রাজি হতে পারে। কারণ, এই ট্রায়ালে চীন সফল হলে করোনার টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বাংলাদেশ।

এ বিষয়ে আইসিডিডিআর,বি এর একজন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি আরো লিখেছে যে, বাংলাদেশ কেবল চীনের সিনোভ্যাকই নয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি টিকার ট্রায়ালের জন্যও আগ্রহী।

মূলত চীনের করোনাভাইরাসের টিকার ট্রায়াল দিয়ে এই টিকা দেশে কিভাবে তৈরি করা যায় সেটা নিয়ে কাজ করবে বাংলাদেশ।

এ পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন। মারা গেছে ১ হাজার ৯৬৮ জন। সেরে উঠেছে ৬৮ হাজার ৪৮ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025