1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 24, 2026, 4:29 am
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স

Reporter Name
  • Update Time : Friday, July 3, 2020,
  • 555 Time View

নতুন প্রধানমন্ত্রী হিসেবে স্থানীয় মেয়র জিন ক্যাসটেক্সকে বেছে নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। শুক্রবার তিনি এ ঘোষণা দিয়েছেন।

স্থানীয় নির্বাচনে দলের ভরাডুবির পর শুক্রবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ। এরপরই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন ম্যাক্রন।

জিন ক্যাসটেক্স অবশ্য ম্যাক্রনের দলের সদস্য নন। তিনি ডানপন্থি বিরোধী দলের সদস্য। তবে করোনাভাইরাসে কারণে জারি করা লকডাউন থেকে দেশকে বের করে নিয়ে এসে অর্থনৈতিক কর্মকাণ্ড চালুর বিষয়টি দেখভালের দায়িত্বে ছিলেন তিনি। সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির আমলে ক্যাসটেক্স এলিসি প্রাসাদে দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেছেন।

শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে ক্যাসটেক্সের নাম ঘোষণার পর এলিসি প্রাসাদ বলেছে, স্থানীয় নির্বাচনে তার অভিজ্ঞতা ফ্রান্সের প্রদেশগুলোর সঙ্গে প্রেসিডেন্ট ম্যাক্রনের যোগাযোগ বৃদ্ধিতে সহায়তা করবে। শনিবার নতুন সরকার গঠন শুরু হবে বলেও জানিয়েছে প্রাসাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025