1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 24, 2026, 4:28 am
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

পাকিস্তানে ট্রেনের ধাক্কায় নিহত ২০ শিখ

Reporter Name
  • Update Time : Friday, July 3, 2020,
  • 544 Time View

পাকিস্তানে ট্রেনের ধাক্কায় একটি বাসের ২০ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও আটজন। হতাহতরা সবাই শিখ এবং তারা তীর্থযাত্রায় যাচ্ছিলেন। শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর শেইখুপুরাতে এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন জানিয়েছে,স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে শেইখুপুরার কাছে একটি ক্রসিংয়ে যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয় করাচি-লাহোর এক্সপ্রেস ট্রেন। বাসটির যাত্রীরা শিখদের তীর্থস্থান নানকানা থেকে পেশোয়ার যাচ্ছিলেন।

প্রাথমিকভাবে শেইখুপুরার শীর্ষ পুলিশ কর্মকর্তা সালাহউদ্দিন জানান, বাসটিতে ২৫ থেকে ২৬ জন যাত্রী ছিল। রেলক্রসিংটি বন্ধ থাকায় রাস্তা সংক্ষেপ করতে বাসের চালক অন্যপথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এসময় দ্রুত গতির একটি ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, আহতদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025