1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 10:56 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

পরিস্থিতি দেখতে লাদাখে মোদি

Reporter Name
  • Update Time : Friday, July 3, 2020,
  • 524 Time View

সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সকালে লাদাখে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে যাওয়ার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভ এক প্রতিবেদনে জানিয়েছে, ১৫ জুন চীনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হন। ওই ঘটনার পর লাদাখের গালওয়ান উপত্যকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সীমান্তের অবস্থা খতিয়ে দেখতেই আজ সকালে লেহ সেনা ঘাঁটিতে যান মোদি।

এর আগে গত রোববার এক ভাষণে মোদি জানান, লাদাখে চীনকে উপযুক্ত জবাব দিয়েছিল ভারত। তিনি বলেছিলেন, ‘লাদাখে ভারতীয় ভূখণ্ডের দিকে যারা চোখ তুলে তাকিয়েছিল, তাদের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। ভারত যেমন বন্ধুত্ব করতে জানে, তেমনই শত্রুদেরও জবাব দিতে পারে। আমাদের সাহসী সেনারা বুঝিয়ে দিয়েছে, ভারত মাতাকে কলঙ্কিত করার অধিকার তারা কাউকে দেবে না।’

ভারত সেনাবাহিনীর দাবি, ওই দিনের ঘটনায় ৪৫ জন চীনা সেনা হতাহত হয়েছে। যদিও চীন তাদের ক্ষয়ক্ষতি সম্পর্কে সবসময় চুপ থেকেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025