1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 10:06 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

জাপানে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫০

Reporter Name
  • Update Time : Tuesday, July 7, 2020,
  • 544 Time View

পূর্ব এশিয়ার দেশ জাপানে বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় কাইশু অঞ্চলে গত শুক্রবার (০৩ জুলাই) থেকে টানা বর্ষণের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। যেখান থেকে পরে ভূমিধসের ঘটনা ঘটে।

সংস্থাটি জানিয়েছে, নদীবেষ্টিত কুমামোতো অঞ্চলে ৪৯ জনের মৃত্যু হয়েছে। আর বন্যা ছড়িয়ে পড়ায় ফুকুওকায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত এক ডজন মানুষ।

বৈরী আবহাওয়া ও বন্যার পানির কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপের মধ্যে বন্যা পরিস্থিতি নতুন করে বিপাকে ফেলেছে জাপান সরকারকে। বন্যাকবলিত এলাকার প্রায় দুই লাখ মানুষকে জরুরিভিত্তিতে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। করোনার কারণে সবাইকে হাত ধোয়া ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025