1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 10:57 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছাড়াল ৫ লাখ

Reporter Name
  • Update Time : Monday, June 29, 2020,
  • 501 Time View

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত অন্তত পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানাচ্ছে।

বিশ্বের নানা প্রান্তে এখনো ভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে। এ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী গত বছরের শেষে চীনের উহানে ভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে পৃথিবীতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এখন এক কোটিরও বেশি।

চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম যখন ‘অজানা’ একটি ভাইরাস সংক্রমণের খবর প্রকাশিত হয়, তখন মানুষ ঘুণাক্ষরেও চিন্তা করতে পারেনি যে সেই ভাইরাসটি পরের ছয় মাসের মধ্যে পুরো পৃথিবীকে ওলট-পালট করে দেবে। এ পর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের অর্ধেকই যুক্তরাষ্ট্রে ও ইউরোপে এবং আমেরিকা অঞ্চলে এর বিস্তার বেড়েই চলেছে।

ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে দক্ষিণ এশিয়া ও আফ্রিকাতেও। যদিও এসব অঞ্চলে জুলাইয়ের শেষ নাগাদ সংক্রমণের চূড়ায় যেতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে বিশ্বের নানা প্রান্তে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং মাত্র গত ছয় দিনেই নতুন করে আক্রান্ত হয়েছে দশ লাখ মানুষ।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ২৫ লাখ মানুষ এবং মারা গেছে এক লাখ পঁচিশ হাজার, যা এককভাবে অন্য যে কোনো দেশের তুলনায় বেশি। দেশটির কয়েকটি রাজ্যে নতুন করে লকডাউন দেয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলোতে ভাইরাস সংক্রমণ বেড়ে যাচ্ছে। আবার কয়েকটি দেশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী কৃষ্ণাঙ্গ ও এশীয় নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর মধ্যে আক্রান্তের হার বেশি দেখা যাচ্ছে।

অন্য দিকে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এখন ব্রাজিলে। দেশটিতে ১৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছে আর মারা গেছে ৫৭ হাজার। সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যেই রিও ডি জেনেরিও বলছে তারা ১০ই জুলাই থেকে সমর্থকদের জন্য ফু্টবল স্টেডিয়াম খুলে দেবে।

ওদিকে রোববার বেইজিংয়ের কাছে নতুন করে লকডাউন দিয়েছে চীন যার উদ্দেশ্য নতুন করে ভাইরাস সংক্রমণ ঠেকানো। আর পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা বেশি। সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025