1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 10:15 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ১ লাখ ইউরো অনুদান দিচ্ছেন গ্রেটা

Reporter Name
  • Update Time : Tuesday, July 21, 2020,
  • 684 Time View

করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে এক লাখ ইউরো অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্দোলনে সাড়া জাগানো সুইডেনের কিশোরী কর্মী গ্রেটা থুনবার্গ।

ব্রাজিলিয়ান অ্যামাজনের মাধ্যমে অনুদানের এ অর্থ দেওয়া হবে বলে টুইটারে নিজের অ্যাকাউন্টের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।

মানবতার জন্য ‘গুলবেঙ্কিয়ান পুরস্কার’ পাওয়ার ঘোষণা আসার পরই কোভিড-১৯ প্রতিরোধে অর্থ অনুদান দেওয়ার ঘোষণা দিলেন জলবায়ু পরিবর্তন রুখতে আন্তর্জাতিক আন্দোলনের প্রতীক হয়ে ওঠা এ কিশোরী। পুরস্কারের অর্থ হিসাবে তিনি পাবেন ১০ লাখ ইউরো।

এছাড়া স্টপ ইকোসাইড ফাউন্ডেশন নামের আরেকটি সংগঠনকেও তাদের কাজে সহযোগিতার জন্য আরও এক লাখ ইউরো অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি।

টুইটার অ্যাকাউন্টে এ সংক্রান্ত এক ভিডিও পোস্টে তিনি এও বলেন, পুরস্কারের পুরো অর্থ তিনি অনুদান হিসেবে দেবেন। যদিও বাকি অর্থ কোথায়, কীভাবে দেবেন সে বিষয়ে বিস্তারিত বলেননি।

তিনি বলেন, পুরস্কারের যে অর্থ আমাকে দেওয়া হয়েছে, তা কল্পনারও বাইরে। তবে আমি পুরো অর্থই আমার সংস্থার মাধ্যমে বিভিন্ন সংস্থা এবং প্রকল্পে অনুদান হিসেবে দিয়ে দেবো; যারা মানুষের সহায়তায় সামনে থেকে কাজ করে যাচ্ছেন, জলবায়ু সংকট ও পরিবেশগত সংকটের মাধ্যমে প্রভাবিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025