1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 25, 2026, 1:28 am
শিরোনাম
মুন্সীগঞ্জে ১৬৩ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি

একাদশে না থেকেও কীভাবে ম্যাচ পাতানো সম্ভব: জয়াবর্ধনে

Reporter Name
  • Update Time : Sunday, June 21, 2020,
  • 546 Time View

২০১১ ভারত-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি পাতানো ছিল! শ্রীলঙ্কা বিশ্বকাপ বিক্রি করে দিয়েছিল ভারতের কাছে। সম্প্রতি শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা অতুলগামাগে এমন দাবি করে বসেন। তবে এরপর থেকে সাবেক এই ক্রীড়ামন্ত্রী এমন দাবিকে অযৌক্তিক বলে দাবি করে আসছেন শ্রীলঙ্কার দুই কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনে।

তবে এরপরই অতুলগামাগে আবার জানান, তিনি কোনো ক্রিকেটারের কথা বলেননি। এমনকি তাদের দিকে অভিযোগের আঙুলও তোলেননি। তিনি বলতে চেয়েছেন, অফিসিয়ালদের মধ্যে কেউ বিক্রি করে দিয়েছে। আর অতুলগামাগের এই মন্তব্য নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন জয়াবর্ধনে। সাবেক এই লঙ্কান অধিনায়কের মতে, দলে না থেকেও কিভাবে একজনের পক্ষে ম্যাচ পাতানো সম্ভব!

অতুলগামাগে ফাইনাল ফিক্সিংয়ের দাবি তোলার পর আরেক সাক্ষাতকারে জানান, তিনি ২০১২ সালে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির কাছে অভিযোগ জানিয়েছিলেন। আর সাবেক এই ক্রীড়ামন্ত্রীর কাছে ফাইনাল ফিক্সিং হয়েছে এটা মনে হওয়ার কারণ হিসেবে জানিয়েছেন, একজন ক্রিকেট অফিসিয়ালকে তিনি দেখেছেন ওই ফাইনাল হেরে গিয়ে নতুন করে গাড়ির ব্যবসা শুরু করেছিলেন। এরপরই খেলোয়াড়দের জড়িত না থাকার কথা জানিয়ে অতুলগামাগে বলেন,

‘মাহেলা বলছে সার্কাস শুরু হয়েছে কিনা! আমি আসলে বুঝতে পারছি না মাহেলা আর সাঙ্গা কেন এই বিষয়টিকে এত বড় ইস্যু বানিয়েছে। আমি তো কোনো খেলোয়াড় জড়িত থাকার কথা বলিনি।’

অতুলগামাগের এমন মন্তব্যের পর নিজের টুইটার অ্যাকাউন্টে মাহেলা জয়াবর্ধনে লিখেন, ‘যখন কেউ বলে আমরা ২০১১ বিশ্বকাপের শিরোপা বিক্রি করে দিয়েছি। তখন নির্দ্বিধায় সেটি অনেক বড় ইস্যু হয়ে ওঠে। কারণ আমরা বুঝতে পারছি না, কিভাবে একজন একাদশে না থেকেও ম্যাচ পাতাতে পারে? আশা করি সেই ফাইনালের ৯ বছর পর আমরা নিজেদের একটু শিক্ষিত করতে পারবো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025