1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 24, 2026, 12:00 am
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

এই প্রথম মাস্ক পরলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : Sunday, July 12, 2020,
  • 561 Time View

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রথম রোগী সনাক্ত হয় জানুয়ারি মাসে। মাসের হিসেবে ৭ মাসেরও অধিক সময় ধরে করোনাভাইরাস তাণ্ডব চালাচ্ছে সেখানে। মহামারির গেল সাত মাসে একবারও মাস্ক পরিধান করতে দেখা যায়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তিনি অবশ্য মাস্ক পরার পক্ষেই ছিলেন না। এটাকে ব্যক্তিগত পছন্দ বলেছিলেন। বিষয়টি নিয়ে সমালোচকরা তার কম সমালোচনা করেননি।

অবশেষে শনিবার তাকে দেখা গেল মাস্ক পরা অবস্থায়। এদিন ওয়াশিংটনে সেনাবাহিনীর একটি মেডিকেল সেন্টারে গিয়েছিলেন ট্রাম্প। সেখানে আহত সৈনিক ও চিকিৎসক এবং নার্সদের সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে দেখা করার আগে পরে নেন মাস্ক।

এ বিষয়ে ট্রাম্প বলেন, আমি মনে করি যখন আপনি হাসপাতালে যাবেন, বিশেষ করে যখন আপনি অনেক সেনা সদস্যদের সঙ্গে কথা বলবেন, যাদের অনেকেই অস্ত্রোপচারের টেবিল থেকে মাত্র ফিরেছে, এ সকল ক্ষেত্রে আমার মনে হয় মাস্ক পরিধান করা ভালো।

করোনাভাইরাসে এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৩৩ লাখ ৫০ হাজার ৫৮৬ জন। মারা গেছে ১ লাখ ৩৭ হাজার ৩৪৭ জন। সেরে উঠেছে ১৪ লাখ ৮৬ হাজার ৭৫৬ জন। এখনো চিকিৎসাধীন রয়েছে ১৭ লাখ ২৬ হাজার ৪৮৩ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025