1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 24, 2026, 4:30 am
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

উত্তর প্রদেশে দুর্বৃত্তের গুলিতে ৮ পুলিশ নিহত

Reporter Name
  • Update Time : Friday, July 3, 2020,
  • 534 Time View

ভারতের উত্তর প্রদেশে দুর্বৃত্তের গুলিতে পুলিশের ৮ সদস্যর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো শুক্রবার (০৩ জুলাই) সকালে এ খবর প্রকাশ করেছে।

মারা যাওয়া পুলিশ সদস্যদের মধ্যে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এছাড়া রয়েছেন তিনজন সাব ইন্সপেক্টর ও চারজন কনস্টেবল।

প্রদেশের রাজধানীর লখনৌ থেকে ১৫০ কিলোমিটার দূরে কানপুরের দিকরু জেলায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিকাশ দেবু নামে পুলিশের ওয়ান্টেড তালিকায় থাকা অন্তত ৬০ মামলার আসামিকে গ্রেফতারে অভিযানে যান স্থানীয় তিনটি থানার পুলিশ সদস্যরা। নতুন আরেকটি হত্যা মামলায় অভিযুক্ত ওই আসামিকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়।

কানপুর পুলিশ প্রধান দিনেশ কুমার জানান, মূলত আসামিকে গ্রেফতারের উদ্দেশে অভিযানে যায় পুলিশ। এ সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর সংঘবদ্ধ আক্রমণ চালায়। এতে পুলিশের ৮ সদস্য নিহত হন।

এদিকে পুলিশ সদস্যদের মৃত্যুতে শোক জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছেন প্রদেশের পুলিশের ডিরেক্টর জেনারেল এইচ সি অসতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025