1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 8:17 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

ইসরাইল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্রীয় সমাধান নিয়ে বৈঠকের আয়োজন করবে স্পেন

Reporter Name
  • Update Time : Friday, September 13, 2024,
  • 185 Time View

কাগজ ডেস্ক
ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বি-রাষ্ট্রীয় সমাধান এগিয়ে নেওয়ার লক্ষ্যে স্পেন শুক্রবার মুসলিম ও ইউরোপীয় দেশগুলোর মন্ত্রীদের একটি বৈঠকের আয়োজন করেছে। স্প্যানিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৈঠকটি গাজার জন্য আরব-ইসলামিক কন্টাক্ট গ্রুপের সদস্যদের একত্রিত করবে। এরমধ্যে মিশর, কাতার, সৌদি আরব এবং তুরস্কের মতো দেশ থাকবে। কারা অংশ নেবে বিবৃতিতে তার বিশদ বিবরণ দেয়া হয়নি।
স্প্যানিশ শীর্ষ কূটনীতিক জোসে ম্যানুয়েল আলবারেস আয়োজিত মধ্য মাদ্রিদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের আগে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার সরকারি বাসভবনে অংশগ্রহণকারীদের স্বাগত জানাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেলও আলোচনায় অংশ নেবেন।
বিবৃতিতে বলা হয়, ‘মন্ত্রী পর্যায়ের বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততা জোরদার করার প্রয়োজনীয়তা এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে এগিয়ে যাওয়ার পথে একটি আন্তর্জাতিক ঐকমত্য তৈরির চ্যালেঞ্জ নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাবে।’
আলবারেস মে মাসে গোষ্ঠীর সাথে একটি কূটনৈতিক বৈঠকের আয়োজন করেছিলেন যেখানে অংশগ্রহণকারীরা দ্বি-রাষ্ট্রীয় সমাধান এগিয়ে নিতে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা করেছিলেন। যা ইসরাইলের পাশাপাশি পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র তৈরি করবে।
হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলের নৃশংস হামলায় গাজায় এ পর্যন্ত কমপক্ষে ৪১,১১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে বেশীরভাগ নারী ও শিশু। যুদ্ধের শুরু থেকেই ইসরাইলের গাজা আক্রমণের বিরুদ্ধে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপে কট্টর সমালোচকদের একজন।
সানচেজের তদারকিতে স্পেন ২৮মে আয়ারল্যান্ড এবং নরওয়ের সাথে আনুষ্ঠানিকভাবে গাজা উপত্যকা এবং পশ্চিম তীর নিয়ে গঠিত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।
এই মাসের শুরুর দিকে তিনি ঘোষণা করেছেন, বছরের শেষের দিকে প্রথম ‘স্পেন ও ফিলিস্তিনের মধ্যে দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, সম্মেলনে ‘স্পেন ও ফিলিস্তিনের মধ্যে বেশ কিছু সহযোগিতা চুক্তি’ সই হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025