1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 23, 2026, 11:06 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

অনলাইনেই গণ বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল

Reporter Name
  • Update Time : Tuesday, June 16, 2020,
  • 723 Time View

অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১ জুলাই থেকে ফাইনাল পরীক্ষা শুরু হবে এবং ১৫ জুলাইয়ের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. দেলওয়ার হোসেনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনলাইনে গ্রহণ ও মূল্যায়ন বিষয়ে পরীক্ষা কমিটির অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পরীক্ষা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা অনুযায়ী, অনলাইন পরীক্ষা (এমসিকিউ/কুইজ/ছোট প্রশ্ন/রচনামূলক প্রশ্ন) হবে ২০ নম্বরে, ভার্চুয়াল টিউটেরিয়াল/অ্যাসাইনমেন্টে ৩০ নম্বর ও পূর্ববর্তী ফলের ২০ নম্বর। এছাড়া চলমান মূল্যায়ন অর্থাৎ ক্লাসে উপস্থিতি, টিউটোরিয়াল এবং মিডটার্মে ৩০ নম্বর থাকবে।

সভায় শিক্ষার্থীদের সেমিস্টার ফি ও বকেয়া ফি ২৫ জুনের মধ্যে অনলাইনে পরিশোধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বলেও জানানো হয়। অনলাইনের মাধ্যমে ইউসিবি ব্যাংক, সাভার শাখায় ০৯১১৩০১০০০০০০১৫২ এবং রকেট বিলার কোড-৩০১০ এ সেমিস্টার ফি প্রদান করা যাবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. দেলওয়ার হোসেন, রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, সিনিয়র সহকারী রেজিস্ট্রার আবু মুহাম্মদ মুকাম্মেল, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল কাদের, ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রলিফ প্রমুখ।

এদিকে, করোনাকালীন সময়ে অনেক শিক্ষার্থী বকেয়া পরিশোধ করতে সমস্যায় পড়বে বলে আশঙ্কা করছেন অনেকে। এ বিষয়ে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রলিফ বলেন, ‘যাদের সমস্যা আছে, তাঁরা আমাদের সাথে যোগাযোগ করলে বিষয়টি দেখবো। এ বিষয়ে দুশ্চিন্তার কিছু নাই। সব শিক্ষার্থী মিলেই সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেবো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025