1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 7:21 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

বাকৃবির নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. শহীদুল হক

Reporter Name
  • Update Time : Friday, August 23, 2024,
  • 177 Time View

কাগজ প্রতিবেদক, বাকৃবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চত করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. মো. শহীদুল হককে নিজ দায়িত্বের অতিরিক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি ডেয়রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হারুন-অর-রশীদের স্থলাভিষিক্ত হয়ে আগামী দুই বছরের জন্য উক্ত দায়িত্ব পালন করবেন। এর আগে গত ১৪ আগস্ট ড. হারুন অর রশীদ বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।

ড. মো. শহীদুল হক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে ১৯৮৪ সালে স্নাতক ও ১৯৮৫ সালে ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও পোস্ট ডক্টরসহ একাধিক ডিগ্রি অর্জন করেন। ১৯৮৮ সালে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর ১৯৯১ সালে সহকারী অধ্যাপক, ২০০০ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদন্নোতি পান। ২০০৪ সালো সহযোগী অধ্যাপক হিসেবে বায়োটেকনোলজি বিভাগে যোগদান করেন এবং ২০০৬ সালে অধ্যাপক হিসেবে পদন্নোতি পান। তিনি উভয় বিভাগেই বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৩ সালে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন।

এপর্যন্ত দেশ বিদেশের ১৫০ টি জার্নালে তাঁর গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তিনি বিভিন্ন সময়ে শহীদ শামসুল হক হল ও আশরাফুল হক হলের হাউস টিউটর ও শাহজালাল হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেছেন। তিনি বাকৃবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি (২০১৯-২০), সহ-সভাপতি (২০১৩-১৪), কোষাধ্যক্ষের (২০১১-১২) মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025