1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 25, 2026, 5:04 am
শিরোনাম
মুন্সীগঞ্জে ১৬৩ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি

জিম্বাবুয়েতে কারফিউ ঘোষণা

Reporter Name
  • Update Time : Wednesday, July 22, 2020,
  • 703 Time View

করোনাভাইরাসের বিধিনিষেধ আরও কঠোর করতে যাচ্ছে জিম্বাবুয়ে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত দেশে কারফিউ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া।

মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে জিম্বাবুয়ের রাষ্ট্রপ্রধান বলেছেন, বুধবার (২২ জুলাই) থেকে কার্যকর হবে এই কারফিউ। সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ থাকবে এবং তা তত্ত্বাবধান করবে নিরাপত্তা বাহিনী। শুধুমাত্র জরুরি সেবা এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

নানগাগওয়া বলেছেন, ‘সামাজিক, ধর্মীয় কিংবা রাজনৈতিক অভিপ্রায়ে কোনও ধরনের জনসমাবেশ নিষিদ্ধ থাকবে।’

কেউ শর্ত ভাঙলে কিংবা জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি হয় এমন কর্মকাণ্ড করলে গুরুতর শাস্তি পেতে হবে বলে সতর্ক করেছেন নানগাগওয়া।

এই ঘোষণা এলো জিম্বাবুয়ে পুলিশের হাতে সোমবার এক প্রখ্যাত সাংবাদিক ও বিরোধী দলের নেতা গ্রেপ্তার হওয়ার পর। তাদের বিরুদ্ধে জনগণকে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।

জিম্বাবুয়েতে এ পর্যন্ত ১ হাজার সাতশর বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৬ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025