1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 9, 2026, 8:15 pm
শিরোনাম
কোর্টগাঁওয়ে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার সিরাজদিখানে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জে কারেন্ট জাল কারখানায় অভিযান: ৪২ হাজার রিল সুতা ও ৫ হাজার বর্গমিটার জাল জব্দ সিরাজদিখানের নতুন এসিল্যান্ড শিব্বির আহমেদ মুন্সীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হোগলাকান্দিতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ভিদালের গোলে জিতলো বার্সা

Reporter Name
  • Update Time : Sunday, July 12, 2020,
  • 658 Time View

স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে রিয়াল ভালাদোলিদের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। কোনো অঘটন ঘটেনি। আর্তুরো ভিদালের গোলে ১-০ ব্যবধানের প্রত্যাশিত জয়টিই পেয়েছে কিকে সেতিয়েনের শিষ্যরা।

এই জয়ে রিয়ালের অপেক্ষার পালা বাড়লো। অর্থাৎ সোমবার গ্রানাডার বিপক্ষে জিতলেও রিয়ালের শিরোপা জয় নিশ্চিত হবে না।

অবশ্য বার্সেলোনা জিতলেও যত ম্যাচ কমে আসছে ততো তারা শিরোপা জয়ের দৌড়ে পেছনে যাচ্ছে। এখান থেকে অবিশ্বাস্য কিছু না ঘটলে তাদের পক্ষে শিরোপা জেতা সম্ভব নয়।

শনিবার ভালাদোলিদের বিপক্ষে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। এ সময় লিওনেল মেসির বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে দলকে এগিয়ে নেন ভিদাল। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ভিদালের করা গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়। বার্সাকে পাইয়ে দেয় পূর্ণ ৩ পয়েন্ট।

এই জয়ে ৩৬ ম্যাচ থেকে বার্সেলোনার সংগ্রহ ৭৯ পয়েন্ট। ৩৫ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৮০ পয়েন্ট। ভালাদোলিদ ৩৬ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে রয়েছে ১৪তম অবস্থানে।

বার্সেলোনা তাদের পরবর্তী ম্যাচ খেলবে ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে বৃহস্পতিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025