মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও বিল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ রাজন মোল্লা (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৩টা ২০ মিনিটের দিকে নয়াগাঁও বিল্লাপাড়া এলাকায় সোহাগের মালিকানাধীন বাড়ির সামনের ফাঁকা জায়গায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই (নিঃ) রাশেদ মুন্সীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান চালায়। এ সময় রাজন মোল্লাকে আটক করে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাজন মোল্লা ভাসমান এবং তিনি নয়াগাঁও বিল্লাপাড়ায় সোহাগের বাড়ির ভাড়াটিয়া বলে পুলিশ জানিয়েছে। তার পিতা মৃত আবুল কাশেম মোল্লা।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন