মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব মাকহাটিতে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (৩ আগস্ট ২০২৬) রাত ১০টা ১০ মিনিটের দিকে সদর থানাধীন পূর্ব মাকহাটি সাকিনের ঈদগাহ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মাসুদ ভ্যারাইটিজ স্টোরের সামনের পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— জসিম উদ্দিন বেপারী (৫৫), পিতা মৃত জয়নাল আবেদীন বেপারী, পূর্ব মাকহাটি এলাকার সাদেক মোল্লার বাড়ির ভাড়াটিয়া এবং রিমন মল্লিক (২৮), পিতা ওসমান গনি মল্লিক, পূর্ব মাকহাটি এলাকার বাসিন্দা। তাদের উভয়ের থানা ও জেলা মুন্সীগঞ্জ।
পুলিশ জানায়, জেলার বিভিন্ন এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পূর্ব মাকহাটিতে অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।