মুন্সীগঞ্জের ডিঙ্গাভাঙ্গায় অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ রাহাত গাজী (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন পশ্চিম ডিঙ্গাভাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই মো. ইয়াকুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম ডিঙ্গাভাঙ্গায় জনৈক মনির মিয়ার বসতবাড়ির সামনের ফাঁকা জায়গায় অভিযান চালায়। এ সময় রাহাত গাজীকে আটক করে তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাহাত গাজী পটুয়াখালীর আউলিয়াপুর এলাকার মৃত শাহজাহান গাজীর ছেলে। তিনি বর্তমানে পশ্চিম ডিঙ্গাভাঙ্গায় জনৈক আজিমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।