মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ শিব্বির আহমেদ।
বুধবার (৯ সেপ্টেম্বর ) পূর্বাহ্ণে তিনি মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি), সিরাজদিখান হিসেবে যোগদান করেন।
মোঃ শিব্বির আহমেদ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ৪০তম ব্যাচের কর্মকর্তা। সিরাজদিখানে যোগদানের আগে তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি ভূমি ব্যবস্থাপনা, ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ এবং সরকারি দায়িত্ব যথাযথভাবে পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
সিরাজদিখানের নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোঃ শিব্বির আহমেদকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা শুভেচ্ছা জানিয়েছেন।