1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 9, 2026, 8:13 pm
শিরোনাম
কোর্টগাঁওয়ে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার সিরাজদিখানে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জে কারেন্ট জাল কারখানায় অভিযান: ৪২ হাজার রিল সুতা ও ৫ হাজার বর্গমিটার জাল জব্দ সিরাজদিখানের নতুন এসিল্যান্ড শিব্বির আহমেদ মুন্সীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হোগলাকান্দিতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

সিরাজদিখানে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Thursday, September 10, 2026,
  • 3 Time View

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—কংশপুরা গ্রামের মোহাসিনের স্ত্রী রুবিনা (৩২) এবং তার স্বামী মো. মোহাসিন (৪৫)। মোহাসিন কংশপুরা গ্রামের আবু মিয়া বেপারীর ছেলে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. শাহ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে কংশপুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে কংশপুরা গ্রামের একটি দোচালা বসতঘরের সামনে থেকে রুবিনা ও মোহাসিনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025