1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 7, 2026, 4:02 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬ মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল

Reporter Name
  • Update Time : Monday, September 7, 2026,
  • 13 Time View

মুন্সীগঞ্জে Preventive Oral Cholera Vaccine (pOCV) Campaign-2026-এর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছে GAVI-এর একটি প্রতিনিধি দল।
সোমবার (৭ সেপ্টেম্বর) প্রতিনিধি দলটি মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, GAVI প্রতিনিধি দলের সদস্য এবং স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট অংশীজনরা।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার তত্ত্বাবধানে GAVI, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ (UNICEF) এবং আন্তর্জাতিক ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (IFRC) সহযোগিতায় দেশের চার জেলার সাতটি উপজেলায় pOCV Campaign-2026 বাস্তবায়ন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ৬ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত GAVI প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করে ক্যাম্পেইনের কার্যক্রম মনিটরিং ও সুপারভিশন করছে। মুন্সীগঞ্জ পরিদর্শনকালে প্রতিনিধি দলটি টিকাদান কার্যক্রম, কেন্দ্র ব্যবস্থাপনা, তথ্য ব্যবস্থাপনা, লজিস্টিকস ও কোল্ড চেইন ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট কার্যক্রম পর্যবেক্ষণ করে।
মুন্সীগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও মিরকাদিম পৌরসভায় এ কর্মসূচির আওতায় মোট ৩ লাখ ৫৪ হাজার ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ ব্যক্তি ছাড়া এক বছর বয়সের ঊর্ধ্বে সকলকে এ টিকা দেওয়া হচ্ছে।
ক্যাম্পেইনের প্রথম ডোজ প্রদানের কার্যক্রম চলবে ২১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। প্রথম ডোজ গ্রহণের ১৪ দিন পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম শুরু হবে ২৬ সেপ্টেম্বর থেকে।
জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগে ক্যাম্পেইনটি সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025