1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 27, 2026, 9:06 pm
শিরোনাম
লৌহজংয়ে ১ হাজার ইয়াবা ও ৩৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান, উন্নয়ন ও সহযোগিতার আশ্বাস টংগীবাড়ীতে চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, ২ জন আটক মুন্সীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার শ্রীনগরে চোরাই ২ অটোরিকশা ও ৬ ব্যাটারি উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে সাফল্য, তনিমা আক্তারকে জেলা প্রশাসকের সংবর্ধনা মুন্সীগঞ্জে যাকাতের অর্থ ও ইমাম-মুয়াজ্জিনদের সুদমুক্ত ঋণের চেক বিতরণ শ্রীনগরে বাস-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার সিরাজদিখানে ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জ থেকে গ্রেফতার

নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে সাফল্য, তনিমা আক্তারকে জেলা প্রশাসকের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, July 26, 2026,
  • 14 Time View

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর জাতীয় পর্যায়ের প্রজাপতি (বাটারফ্লাই) সাঁতার ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করায় মুন্সীগঞ্জের কৃতি শিক্ষার্থী তনিমা আক্তারকে সংবর্ধনা দিয়েছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।
রোববার (২৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী তনিমা আক্তারের অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এ অর্জন মুন্সীগঞ্জের জন্য গর্বের। ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের মাধ্যমে তনিমা মুন্সীগঞ্জ ও বাংলাদেশের সুনাম আরও উজ্জ্বল করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
জেলা প্রশাসক তনিমার সুস্বাস্থ্য, ধারাবাহিক উন্নতি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি আগামী দিনগুলোতে তার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং জাতীয় সাঁতার প্রশিক্ষক নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তনিমা আক্তার মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামের বাসিন্দা। তিনি ফুলতলা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী। নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর জাতীয় পর্যায়ের প্রজাপতি সাঁতার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনের মাধ্যমে তিনি জেলার জন্য গৌরব বয়ে এনেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025