1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 24, 2026, 5:12 am
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

ইসরায়েলে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত

Reporter Name
  • Update Time : Friday, July 3, 2020,
  • 532 Time View

মঙ্গলবার (২৯ জুন) ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ইউলি এডেলস্টেইন বলেছিলেন তাদের দেশে করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হয়েছে। তার এ কথা বলার তিনদিনের মাথায় বৃহস্পতিবার (২ জুলাই) ইসরায়েলে রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছে একদিনে। গেল ২৪ ঘণ্টায় বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রটিতে আক্রান্ত হয়েছে ৯৬৬ জন। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ।

তাতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৪৫২ জন। এ পর্যন্ত মারা গেছে ৩২৪ জন।

গেল মাসে ইসরায়েলে চিকিৎসাধীন রোগীর সংখ্যা নেমে এসেছিল ২০০০ এ। সেটা বেড়ে এখন হয়েছে ৮ হাজার ৬৪৭ জন।

মূলত কয়েক সপ্তাহ আগে ইসরায়েলের সরকার লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। লকডাউন তোলার কয়েক সপ্তাহের মাথায়ই গড় আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। মে মাসের মাঝামাঝিতে সেখানে নতুন করে আক্রান্ত হতো ২০ জন। কখনো কখনো সেটা এক অঙ্কের ঘরে নেমে আসতো। সেটাই জুনে ৫০০ ছাড়ায়। জুলাইতে এসে প্রায় ১ হাজারে পৌঁছাতে শুরু করেছে। এখন দেখার বিষয় দ্বিতীয় দফা সংক্রমণ কিভাবে সামাল দেয় ইসরায়েল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025