1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 24, 2026, 4:14 am
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

আমাদের অভিন্ন বিশ্বের উদ্ভাবনায় একত্রিত হতে হবে : গুতেরেস

Reporter Name
  • Update Time : Friday, June 26, 2020,
  • 503 Time View

জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার কোভিড-১৯ মহামারী মোকাবেলায় বৈশ্বিক অভিন্ন প্রধান নীতি হিসেবে বিশ্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন।

জাতিসঙ্ঘ সনদের ৭৫তম বার্ষিকীর প্রক্কালে তিনি বলেন, বিশ্ব অশান্তিতে রয়েছে, করোনা ভাইরাস এবং জলবায়ু পরিবর্তনের সাথে লড়াই করছে, পাশাপাশি ক্রমবর্ধমান বর্ণবৈষম্য এবং অসমতা মোকাবেলায় নতুন করে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার সবচেয়ে উত্তম উপায়।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আগে আমরা যে অবস্থায় ছিলাম সে অবস্থায় আবার ফিরে যেতে পারি না এবং আমরা পুনরায় এমন ব্যবস্থা ফিরিয়ে আনতে পারি না, যা পরিস্থিতিকে আরো খারাপের দিকে নিয়ে যাবে। আমাদের নতুন করে ভাবতে এবং অভিন্ন বিশ্বের উদ্ভাবনায় অবশ্যই আমাদের একত্রিত হতে হবে।’

‘আমাদের প্রয়োজন কার্যকর জোটবদ্ধতা যা বৈশ্বিক শাসন ব্যবস্থায় একটি কার্যকর উপাদান হিসেবে কাজ করবে, এটির এখন খুব প্রয়োজন।’

গুতেরেস বলেন, করোনাভাইরাস মোকাবেলায় জাতিসঙ্ঘ কার্যকর পদক্ষেপ নিয়েছে, শিশুদের শিক্ষা এবং পরিবার ও শিশুদের পরিচর্চাকারীদের সহায়ক হিসেবে বিশ্বের ১৩০ টির বেশি দেশে ২৫ কোটি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পাঠানো হয়েছে।

তিনি বলেন, কোভিড-১৯ ছড়িয়ে পড়া রোধে বিশ্বব্যাপী মেডিক্যাল সরঞ্জাম সরবরাহে জাতিসঙ্ঘের সরবরাহ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ৭৫ বছর আগে গৃহীত জাতিসঙ্ঘের বহুপাক্ষিক সম্পর্কের নীতি অনুসরণ করে করোনার ভ্যাকসিন আবিষ্কারের জন্য জাতিসঙ্ঘ সহযোগিতা দিচ্ছে, করোনা ছড়িয়ে পড়া রোধে গত মার্চে জাতিসঙ্ঘ নিজস্ব উদ্যোগে অনেক গোলযোগপূর্ণ এলাকায় যুদ্ধবিরতি কার্যকর করতে সক্ষম হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ১৯৪৫ সালের ২৬ জুন সানফ্রানসিসকোতে জাতিসঙ্ঘ সনদ স্বাক্ষরিত হয়, যা এর চার মাস পর থেকে কার্যকর হয়।

সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025