1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 25, 2026, 1:20 am
শিরোনাম
মুন্সীগঞ্জে ১৬৩ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি

বিশ্বচ‌্যাম্পিয়নদের কোচ হচ্ছেন পল কলিংউড

Reporter Name
  • Update Time : Friday, June 12, 2020,
  • 582 Time View

পল কলিংউড ইংল্যান্ডের ওয়ানডে দলের অস্থায়ী কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন। আগামী সপ্তাহেই আনুষ্ঠানিক ঘোষণা আসছে।

আয়ারল‌্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ম‌্যাচ খেলবে বিশ্বচ‌্যাম্পিয়ন ইংল‌্যান্ড। আয়ারল‌্যান্ড সিরিজের জন‌্য তার কাঁধে দায়িত্ব দিতে যাচ্ছে ইংল‌্যান্ড অ‌্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সিরিজ চলাকালীন বিরতিতে থাকবেন প্রধান কোচ ক্রিস সিলভার উড।

২০১১-তে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছিলেন কলিংউড। তবে পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ২০১৮ সালে। তবে এর আগেই ইংল‌্যান্ড দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন কলিংউড। ২০১৪ সালে বাংলাদেশে এসেছিলেন টি-টোয়েন্টি দলের সহকারী কোচ হয়ে।

ইংল্যান্ডের প্রথম অধিনায়ক হিসেবে বৈশ্বিক টুর্নামেন্টে শিরোপা জেতেন ৪৪ বছরের কলিংউড। ২০১০ সালে তার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংলিশরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি অ্যাশেজ জয়ী দলের সদস্যও তিনি। করোনার রেশ কাটিয়ে উঠার পর ইংল‌্যান্ড ৫৫ জনের দল নিয়ে অনুশীলন করছে। ইংল‌্যান্ডের ১১টি ভেন‌্যুতে ১৫ জনের বেশি কোচিং স্টাফ ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন। ৮ জুলাই ইংল‌্যান্ড ঘরের মাঠে আতিথেয়তা দেবে ওয়েস্ট ইন্ডিজকে। শিগগিরিই বিশাল বহর থেকে টেস্ট দল ঘোষণার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025