1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 25, 2026, 1:20 am
শিরোনাম
মুন্সীগঞ্জে ১৬৩ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি

গেইল ওয়ার্নারদের ঈদ বার্তা

Reporter Name
  • Update Time : Sunday, May 24, 2020,
  • 522 Time View

সারা বিশ্বের মুসলিমরা উদযাপন করছে পবিত্র ঈদ উল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এবার করোনাভাইরাসের কারণে ঈদ উদযাপনে কিছু বিধিনিষেধ থাকলেও আনন্দের যেন কমতি নেই। সবাই ঘরে থেকেই পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করছেন। আর অনলাইনে অন্যদের জানাচ্ছেন ঈদের শুভেচ্ছা। ক্রীড়াঙ্গনের তারকারাও তার বাইরে নন।

পাশাপাশি ইসলাম ধর্মাবলম্বী নন ক্রিকেটাঙ্গনের এমন অনেক তারকা মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ক্যারিবীয় তারকা ক্রিস গেইল মুসলিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সংক্ষিপ্ত টুইটে তিনি লিখেছেন, সবাইকে ঈদ মুবারক।

সাবেক ক্যারিবীয় পেসার ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ ঈদ মোবারক লেখা একটি ছবি পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি।

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে টুইটারে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ঈদ মুবারক। পরিবারের সাথে ঈদ উদযাপন করুন। ঘরে থাকুন। ভালো থাকুন। এই তারকা ইনস্টাগ্রামে একটি ঈদ মুবারক লেখা ছবিও পোস্ট করেছেন।

ভারতীয় অলরাউন্ডার সুরেশ রায়না টুইটারে লিখেছেন, এবারের ঈদ সারা বিশ্বের সবার জন্য শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক। সবাইকে ঈদ মুবারাক।

আফগান লেগস্পিনার রশিদ খানের একটি পোস্ট রিটুইট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।

লঙ্কান ক্রিকেটার ধাম্মিকা প্রাসাদ ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, সব মুসলিম বন্ধু ও সারা বিশ্বের মুসলিমদের জানাই ঈদ মুবারক। এছাড়া দিলশান মুনাবিরার, অ্যাঞ্জেলো ম্যাথুস, রঙ্গনা হেরাথ, থিসারা পেরেরাসহ লঙ্কান ক্রিকেটারদের অনেকেই মুসলিমদে ঈদ মুবারাক জানিয়েছেন। এছাড়া ইংল্যান্ডের ক্রিকেটার স্যাম বিলিংস সবাই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025