1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
August 21, 2026, 7:26 am

মুন্সীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেলের দিপু মনি

মুন্সীগঞ্জ সংবাদ ডেস্ক
  • Update Time : Thursday, August 20, 2026,
  • 17 Time View

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার দুপুরে জেলা প্রশাসনে দীপু মনি মেয়ে তানী দিপাবলি প্যারোলে মুক্তির আবেদন করলে ১২ঘন্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়।

দীপু মনি পক্ষের আইনজীবী গাজী ফয়সাল জানান,আমরা চার দিনের জন্য আবেদন করি, জেলা প্রশাসনের ক্ষমতা বলে ১২ঘন্টার জন্য মুক্তি মঞ্জুর করা হয়ছে। বৃহস্পতিবার(২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মোট ১২ ঘন্টার জন্য তিনি মুক্তি পান।

তিনি আরো জানান, মুক্তির পর রাজধানী ঢাকার কলাবাগানে দীপু মনি যাবেন, সেখানে মরহুমের মরদেহ থাকবে । সে বাড়িতেই দীপু মনির সাথে মরহুম তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরবর্তীতে মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে ।

প্রসঙ্গত, এর আগে বুধবার দুপুর ১২ টার দিকে তার মেয়ে তানী দীপাবলি কারাগারে তার মায়ের সাথে দেখে করতে ভিতরে প্রবেশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025