1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 23, 2026, 12:44 am
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

সাগরে ২ মাস ভেসে ছিল বাংলাদেশ ছাড়তে চাওয়া ৪ শতাধিক রোহিঙ্গা

Reporter Name
  • Update Time : Thursday, April 16, 2020,
  • 335 Time View

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের হলবনিয়া পাড়া ঘাট থেকে চার শতাধিক রোহিঙ্গাকে বুধবার রাতে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা।

উদ্ধার হওয়া প্রত্যেকেই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবির থেকে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন। পরে মালয়েশিয়া যেতে না পেরে এই এলাকার জাহাজ ঘাটে ভিড়ে। খবর পেয়ে কোস্টগার্ড তাদের উদ্ধার করে।

টেকনাফ স্টেশন কোস্ট গার্ডের কর্মকর্তা লে. কমান্ডার এম সোহেল রানা বলেন, রোহিঙ্গা ভর্তি একটি বড় জাহাজ টেকনাফ জাহাজপুরা ঘাট দিয়ে উঠার সময় রাত ৯টার দিকে চার শতাধিকের মতো রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তারা বেশ কিছু দিন আগে সাগর পথে মালয়েশিয়া যাত্রা করেছিল। কিন্তু সেখানে ভিড়তে না পেরে আবার চলে আসেন। তবে সংখ্যাটা কম বেশি হতে পারে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইফুল ইসলাম বলেন, চার শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তারা মালয়েশিয়া যেতে না পেরে ফের ফেরত আসেন। তবে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু ছিল।

উদ্ধার হওয়া মো: জোবাইর নামে এক রোহিঙ্গা বলেন, ‘দুই মাস আগে ৪৮২ জন রোহিঙ্গা নিয়ে একটি ট্রলার সাগর পথে মালয়েশিয়া রওনা করে। কিন্তু সেদেশে কড়াকড়ির কারণে ঢুকতে না পেরে এখানে ফিরে আসি। সাগরে এতদিন ভাসমান ছিলাম। ট্রলারে ২৮ জন মারা গেছে। এদের অধিকাংশ টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025