1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 24, 2026, 2:32 am
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

রাজবাড়ীর ৪ হাজার পরিবহন শ্রমিকের মধ্যে সহায়তা পেয়েছেন মাত্র ২০০ জন

Reporter Name
  • Update Time : Wednesday, April 15, 2020,
  • 273 Time View

ক‌রোনাভাইরা‌সের সংক্রমণ রোধে সরকারী নি‌র্দেশনা মান‌তে গি‌য়ে কর্মহীন হ‌য়ে পড়া রাজবাড়ী জেলা সড়ক প‌রিবহন শ্র‌মিক ইউ‌য়ি‌নের ২০০ জন শ্র‌মি‌কের মা‌ঝে চাউল বিতরণ করা হ‌য়ে‌ছে।

য‌দিও রাজবাড়ী জেলা সড়ক প‌রিবহন শ্র‌মিক ইউ‌নি‌য়‌নের ৪ হাজার ১৭১ জন তা‌লিকাভুক্ত শ্র‌মিক র‌য়ে‌ছে। কিন্তু বরাদ্দ অনুযায়ী মাত্র ২০০ জন শ্র‌মি‌ককে ১০ কে‌জি ক‌রে চাউল বিতরণ করা হয়।

বুধবার সকাল ১১ টার দি‌কে আজাদী ময়দা‌নে সামা‌জিক দুরত্ব মে‌নে জিআরের বরাদ্দকৃত এ চাউল বিতরণ করা হয়ে‌ছে।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, সদর উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা মো. বাহাউদ্দিন শেক, উপ‌জেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজয় কুমার প্রামা‌নিক, রাজবাড়ী জেলা সড়ক প‌রিবহন শ্র‌মিক ইউ‌নিয়নের সভাপ‌তি মো. রকিবুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক মো. আব্দুর র‌শিদ প্রমূখ।

রাজবাড়ী জেলা সড়ক প‌রিবহন শ্র‌মিক ইউ‌নিয়নের সভাপ‌তি মোঃ রকিবুল ইসলাম পিন্টু জানান, দে‌শের অর্থনী‌তির চাকা যারা সচল রা‌খে, তারা আজ সরকারী নি‌র্দেশনা মান‌তে গি‌য়ে অভা‌বে দিন পার কর‌ছে। ২৬ মার্চ থে‌কে আজ ১৫ এপ্রিল পর্যন্ত দু্ই দফায় প্রসাশন থে‌কে মাত্র ২ টন চাউল বরাদ্দ পে‌য়ে‌ছেন। ‌সেই চাউল আজ মাত্র ২০০ জন শ্র‌মি‌কের মা‌ঝে ১০ কে‌জি ক‌রে বিতরণ কর‌লেন। কিন্তু রাজবাড়ী জেলা সড়ক প‌রিবহন শ্রমিক ইউ‌নিয়‌নে ৪ হাজার ১৭১ জন তা‌লিকাভুক্ত শ্র‌মিক র‌য়ে‌ছে। ত‌বে জেলা প্রশাসক ব‌লে‌ছেন পর্যায়ক্র‌মে তাদের শ্র‌মিক‌দের জন্য বরাদ্দ দে‌বেন। সেই বরাদ্দ পে‌লে তা‌দের শ্র‌মিক‌দের‌কে আজকের মত সামাজিক দুরত্ব নি‌শ্চিত ক‌রে সহায়তা প্রদান কর‌বেন।

অপর‌দি‌কে একই সময় জেলা কার মাই‌ক্রোবাস শ্রম‌কি ইউনিয়নের ২৬ জন শ্রমিক‌কেও ১০ কে‌জি ক‌রে চাউল দেয়া হ‌য়ে‌ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025