1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 8:26 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

মৌলভীবাজারে জ্বর-কাশিতে একজনের মৃত্যু, কোয়ারেন্টিনে পরিবার

Reporter Name
  • Update Time : Saturday, April 4, 2020,
  • 550 Time View

মৌলভীবাজারের রাজনগরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে এক ক্ষুদ্র ব্যবসায়ির (৪৫) মৃত্যু হয়েছে। রাজনগর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেছে পরীক্ষা নিরীক্ষার জন্য। তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

জানা গেছে, শনিবার সকাল ১০ টার দিকে জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ি মারা যান।

মাঝে মাঝে তিনি অসুস্থ থাকতেন। গত দু’দিন ধরে তিনি সর্দি জ্বর ও শ্বাসকষ্ট রোগে ভোগছিলেন। শনিবার সকাল ১০টার দিকে হঠাৎ শ্বাস কষ্ট বেড়ে যাওয়ায় তার মৃত্যু ঘটে।

ঘটনা জানাজানি হলে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার, উর্মি রায়, পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হন। মেডিকেল টিম নমুনা সংগ্রহ করেছে। প্রশাসন তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বর্ণালী দাশ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে তার দাফন কাপন জনাজা সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025