1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 10:50 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জে আরো ৪ জনের করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : Tuesday, April 14, 2020,
  • 254 Time View

মুন্সীগঞ্জের এক নারীসহ আরো চারজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় একজন, গজারিয়া উপজেলায় দুইজন এবং সিরাজদিখান উপজেলায় একজন রয়েছেন।

সিরাজদিখানের আবরিপাড়ার এক যুবক (২৭) করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে তার মা-ও এতে আক্রান্ত হয়েছিলেন। এছাড়া গজারিয়ার চার বাউশিয়ার এক গৃহিনী (৫৫), গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট (৫৪) ও মুন্সীগঞ্জ শহরের মানিকপুরের ভ্যানগাড়িতে তরকারি বিক্রেতা (৬০)। মঙ্গলবার সকালে আইইডিসিআর থেকে মুন্সীগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগে এই তথ্য পাঠানো হয়।

এদিকে, শহরের মানিকপুরের এই বৃদ্ধকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া গজারিয়ার দু’জনকেও ঢাকায় পাঠানো হচ্ছে। আক্রান্তদের বাড়িঘর এবং সংস্পর্শে আশা সকলের বাড়ি ও প্রতিষ্ঠান লকডাউনের কাজ চলছে বলে জানা গেছে।

সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ জানান, রোববার সংগ্রহ করা ২৩ জনের রিপোর্ট থেকে এই চারজনের রিপোর্ট পজেটিভ এসেছে। এ পর্যন্ত ১২৮ জনের নমুনা পরীক্ষায় জেলায় ১৮ জন শনাক্ত হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025