1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 24, 2026, 4:31 am
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

মিয়ানমারে খনিতে ভূমিধসে মৃত্যু বেড়ে ১৬২

Reporter Name
  • Update Time : Friday, July 3, 2020,
  • 537 Time View

মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন প্রদেশের হপাকান্ত এলাকায় একটি জেড খনিতে ভূমিধসের ১২ ঘণ্টা পর ১৬২ জনের লাশ উদ্ধার করার কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। জেড খনি শিল্পে এটাই সবচেয়ে বড় দুর্ঘটনা। ২০১৫ সালে একটি দুর্ঘটনায় ১১৩ জন মারা গিয়েছিল।

ফায়ার সার্ভিস আরও ৫৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ‘ভারী বর্ষণের কারণে তৈরি হওয়া কাদার ঢেউয়ে চাপা পড়েছে জেড খনির শ্রমিকরা।’ বার্তা সংস্থা রয়টার্স বলছে, মৃতদের বেশিরভাগই জেড পাথর আহরণকারী। এখনও বহু নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে সেই সংখ্যা কত তা জানায়নি কর্তৃপক্ষ।

দেশের বৃহত্তর শহর ও রাজধানী ইয়াঙ্গুন থেকে ৬০০ মাইল উত্তরে অবস্থিত কাচিনে বৃহস্পতিবার সকালের দিকে এই ভূমিধস হয়। বিশ্বের সবচেয়ে বৃহৎ জেড খনিগুলো মিয়ানমারে অবস্থিত, যার মধ্যে কাচিনে অধিকাংশ খনি।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, কাদার ভূমিধস থেকে পালাতে খনি শ্রমিকরা প্রাণপণ চেষ্টা করছেন। কিন্তু মিনিটের মধ্যেই তারা চাপা পড়েন। এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ৩৮ বছর বয়সী শ্রমিক মাউং খাইং বলেছেন, ‘হঠাৎ করে দৌড়াও দৌড়াও চিৎকার শুনলাম। এক মিনিটের মধ্যে পাহাড়ের নিচে থাকা সবাই অদৃশ্য হয়ে গেলো। আমার এখনও গা ছমছম করছে। অনেকে সাহায্য চাইছিল, কিন্তু কেউ ছিল না।’

রয়টার্সের তথ্য মতে, একজন স্থানীয় কর্মকর্তা ভারী বর্ষণের কারণে বৃহস্পতিবার লোকজনকে খনিতে না যেতে সতর্ক করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025