1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 10:02 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত

Reporter Name
  • Update Time : Friday, April 10, 2020,
  • 289 Time View

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

করোনা শনাক্ত হওয়া ওই ব্যক্তির বয়স ৭০ বছর। তিনি বর্তমানে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন।

জানা যায়, গত ২ এপ্রিল রাতে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন ওই বৃদ্ধ। তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এরপর কুমিল্লা থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় করোনাভাইরাসের লক্ষণ থাকায় তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে করোনাভাইরাসের পরীক্ষা করা হয়। শুক্রবার কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে জানানো হয় ওই ব্যক্তি করোনায় আক্রান্ত।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ শুক্রবার বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার সিভিল সার্জন অফিসে যোগাযোগ করে আমরা নিশ্চিত হয়েছি ওই বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এখন কুয়েত মৈত্রী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025