1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 10:46 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

‘বিষাক্ত অ্যালকোহল পানে’ মেয়রের ছেলেসহ ২ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : Monday, April 13, 2020,
  • 298 Time View

পাবনার ঈশ্বরদী উপজেলার ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর ছেলেসহ দু’জন ‘বিষাক্ত অ্যালকোহল পান’ করে মারা গেছেন। তারা হলেন মেয়রের মেজ ছেলে ওয়াহেদুর রহমান সজল (৩২) এবং ফতেমোহাম্মদপুর এলাকার মৃত সামুর ছেলে রাজু (৩২)।

রোববার রাত ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঈশ্বরদীর রেলওয়ে সরকারি নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে হোমিও ওষুধ বিক্রেতা শিমুলের কাছ থেকে অ্যালকোহল কিনেন সজল ও রাজু। খাওয়ার পর রোববার সকালে তারা অসুস্থ হয়ে পড়েন।

প্রথম তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টায় দু’জনের মৃত্যু হয়।

ফতেমোহাম্মদপুর ৫ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর কামাল আশরাফি জানান, তাদের লাশ রাজশাহীতে ময়নাতদন্ত শেষে আজ সোমবার ঈশ্বরদী এসে পৌঁছাবে।

তবে নিহত সজলের ছোট ভাই মাহাদী রহমান শাহারাতের দাবি, শনিবার সন্ধ্যার কিছুক্ষণ পর তার ভাই সজলের হঠাৎ পেটে গ্যাসের সমস্যা দেখা দেয়। এতে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বলেন, মৃত্যুর খবর পেয়েছি। অ্যালকোহলের সাথে বিষাক্ত কোনো কিছু থাকতে পারে। অ্যালকোহল খাওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে কিনা, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025