1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 8:19 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

বাসার সামনে পরিচ্ছন্নকর্মীকে পিটিয়েছেন ক্রিকেটার সাব্বির

Reporter Name
  • Update Time : Sunday, May 31, 2020,
  • 490 Time View

আবার বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য সাব্বির রহমান। বাড়ির সমানে রাজশাহী সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নকর্মীকে পিটিয়েছেন তিনি।

রোববার বিকেল ৫টার দিকে নিজ মহল্লা রাজশাহী নগরীর বেলদারপাড়া এলাকায় এ কাণ্ড ঘটান সাব্বির। খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানার পুলিশ গিয়ে তাকে নিবৃত করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সাব্বিরের বাড়ির সামনে ভ্যানে ময়লা তুলছিলেন বাদশা নামের রাসিকের এক পরিচ্ছন্নকর্মী। ওই সময় সাব্বির গাড়ি নিয়ে বাড়িতে ঢুকছিলেন। কিন্তু ভ্যানের কারণে ঢুকতে পারছিলেন না।

তিনি বাদশাকে দ্রুত সরতে বলেন। তাতে কান দেননি বাদশা। এ নিয়ে দুজনই জড়িয়ে পড়েন বাকবিতণ্ডায়। এরপর গাড়ি থেকে নেমেই সাব্বির চড়-থাপ্পর মারতে থাকেন বাদশাকে।

সাব্বিরকে না চিনে পরিচ্ছন্নকর্মীও উত্তেজিত হয়ে পড়েন। জড়ো হন আশপাশের মানুষ। তখন সেদিক দিয়ে যাচ্ছিল পুলিশের টহল গাড়ি। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এরপর পরিচ্ছন্নকর্মী বাদশা বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল-আযীমের কাছে গিয়ে অভিযোগ দেন। পরে কাউন্সিলর ওসিকে ফোন করে বিষয়টি মিমাংসা করে দিতে চান।

নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাব্বির রাসিকের ওই পরিচ্ছন্নতা কর্মীকে দু’একটা চড়-থাপ্পর মেরেছেন বলে শুনেছি। আমাদের টহল পুলিশ গিয়ে তাকে থামিয়েছে। স্থানীয়রাও বিষয়টি ফোন করে জানিয়েছেন। সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিষয়টি মিমাংসা করে দিতে চেয়েছেন।

ক্রিকেটার সাব্বির রহমানের মোবাইলে সংযোগ না পাওয়ায় এ নিয়ে তার মন্তব্য পাওয়া যায়নি। এর আগে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দর্শক পেটানোর অভিযোগে ছয় মাসের জন্য জাতীয় দল থেকে বহিষ্কার হয়েছিলেন ক্রিকেটার সাব্বির রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025