1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 8:17 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

বর্ষার পর হবে আইপিএল!

Reporter Name
  • Update Time : Thursday, May 21, 2020,
  • 523 Time View

করোনার আঘাতে স্থগিত হয়ে যাওয়া আইপিএল এ বছর আদৌ হবে কি না এই নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। কিন্তু এবার সম্ভাবনা উজ্জ্বল হলো। বর্ষাকাল শেষ হলেই ভারতে ফিরবে ক্রিকেট। আর তখনই মাঠে গড়াতে পারে আইপিএল। এমন ইঙ্গিত দিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাহী রাহুল জহুরি।

ভারতে এখন করোনা মোকাবিলায় চলছে চতুর্থ দফার লকডাউন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবারের লকডাউন ঘোষণার সময় স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্স খোলার অনুমতি দেন। সেদিন থেকেই আইপিএল আয়োজনের সম্ভাবনা উজ্জ্বল হয়। আর জহুরির কথায় তাতে নতুন হাওয়া লাগলো। বিসিসিআই প্রধান নির্বাহী বলেন, ‘বর্ষার পর বিদেশিদের নিয়ে আইপিএল আয়োজন অসম্ভব নয়।

আইপিএল’র ১৩তম মৌসুম শুরু হওয়ার কথা ছিল গত ২৯ মার্চ। কিন্তু করোনার জেরে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়। তবে স্টেডিয়ামকে লকডাউনের আওতার বাইরে রাখার ঘোষণায় আশায় বুক বাঁধছে ভারতের ক্রিকেটপ্রেমীরা। অন্যদিকে অস্ট্রেলিয়ায় অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনও সংশয় কাটেনি।

শোনা যাচ্ছে, কমপক্ষে দুই বছর পিছিয়ে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২৮ মে আইসিসি’র বৈঠকে চুড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। যদি এই বৈশ্বিক টুর্নামেন্ট পিছিয়ে যায় সেটা আইপিএলের জন্য আশীর্বাদ হয়ে আসবে।

আইপিএল আয়োজনের সম্ভাবনা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘টিসিএম’কে রাহুল জহুরি বলেন, ‘আইপিএলের জনপ্রিয়তা আকাশছোঁয়া। এমনকি জাতীয় নির্বাচনে যত ভোটার ভোট দেয় তার চেয়েও বেশি মানুষ আইপিএল দেখে। পৃষ্ঠপোষকদের জন্য এটা উপার্জনের বড় উপায়। বোর্ডেরও আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ এটা। তবে সবকিছু একদিনে ঠিক হবে এমন আশা করা ঠিক না। আবার এরপর বর্ষা শুরু হবে। বর্ষার পর আশা করা যায় পরিস্থিতির উন্নতি হবে।’

এমনকি অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলেও আইপিএল আয়োজন কঠিন হবে বলে জানালেন জহুরি। তার মতে, ওই সময় আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু হলে বিদেশি খেলোয়াড়দের আনা সম্ভব। কিন্তু অনুশীলনে নামার আগে তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখতে হবে। সবমিলিয়ে ঝামেলা মোটেও কমবে না। তবে হাল ছাড়তে রাজি নয় বিসিসিআই। কারণ সোনার ডিম পাড়া হাঁসটির দিকে তাকিয়ে আছে পুরো ভারত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025