1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 24, 2026, 12:11 am
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

বরিশালে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : Wednesday, April 8, 2020,
  • 385 Time View

জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব বাগধা গ্রামে এক পুরুষের মৃত্যু হয়েছে। এর আগে নগরীর শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার এক শিশু মারা গেছে। এ ঘটনার পর পূর্ব বাগধা গ্রামের প্রায় পাঁচশ পরিবারকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, পূর্ব বাগধা গ্রামের একব্যক্তি বুধবার সকালে জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। তিনি দুরপাল্লারুটে চলাচলকারী একটি পরিবহনের সুপারভাইজার ছিলেন। দুপুর দুইটার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে। তিনি করোনায় আক্রান্ত কি না তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

অপরদিকে জ্বর-সর্দি ও কাশি নিয়ে ঝালকাঠির নলছিটি উপজেলার ছয় বছরের এক শিশু মঙ্গলবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার বলেন, শিশুটি দীর্ঘদিন থেকে কিডনি সমস্যায় ভুগছিলো। কিন্তু জ্বর-সর্দি ও কাশি শুরু হওয়ার পর তার মৃত্যু হওয়ায় এলাকাবাসীর আতঙ্কের কারণে শিশুটির বাড়ির ১২ জন সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, অন্য কেনো কারণে শিশুটির মৃত্যু হয়েছে। সে করোনাভাইরাসে আক্রান্ত ছিলো না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025