1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 24, 2026, 2:33 am
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : Thursday, April 16, 2020,
  • 243 Time View

সাত মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের টিপরদী এলাকায় ইউসান নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে কারখানার প্রধান ফটকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা। দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছে কারখানার শ্রমিকরা। করোনায় লকডাউনের কারণে কারখানা বন্ধ থাকায় বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা।

শ্রমিকরা জানান, গত কোরবানীর ঈদের পর থেকে কোনো বেতন ভাতা পাননি। কারখানা কর্তৃপক্ষ বেতন দেই দিচ্ছি করে তাদের সাত মাসের বকেয়া পড়ে আছে। বর্তমান পরিস্থিতিতে দোকানদাররা তাদের বাকিতে খাদ্যদ্রব্য দিচ্ছে না। বাড়িওয়ালাও তাদের বাড়ি ভাড়া দেয়ার জন্য চাপ দিচ্ছেন।

এ ব্যাপারে ইউসান নিট কম্পোজিট লিমিটেডের ম্যানেজার মো: আকতার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

কাঁচপুর শিল্প পুলিশের ওসি মনির হোসেন বলেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের আশ্বাসে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। মালিকপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025